চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় লুডু খেলায় বাজীর টাকা না দেওয়ায় এসিড নিক্ষেপ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৬ পিএম, ২০২০-১১-০৭

হোমনায় লুডু খেলায় বাজীর টাকা না দেওয়ায় এসিড নিক্ষেপ

মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লার হোমনায় বাজি ধরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপের অভিযোগে সবুজ (২৫) নামে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এসিডে ঝলসে যাওয়া মো. তামিমকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নানার বাড়ি লটিয়ায় বসবাস করা মো. তামিম উপজেলার ওপারচর গ্রামের সাধন মিয়ার ছেলে এবং এসিড নিক্ষেপকারী স্বর্ণকার সবুজ নিলখী গ্রামের রেহমত আলীর ছেলে। শনিবার দুপুরে উপজেলার লটিয়া গ্রামের বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মো. তামিম এবং স্বর্ণকার সবুজ মিয়া প্রতি গেইম পাঁচশ টাকা করে বাজি ধরে মোবাইলে লুডু খেলছিল। যে হারবে সে প্রতিপক্ষকে ওই টাকা দিতে বাধ্য থাকবে। সবুজের কাছে পরপর দুই গেইম হেরে মো. তামিম এক হাজার টাকা ঋণি হয়ে যায়। তামিম বাজির টাকা পরিশোধ না করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তামিম সবুজকে আঘাত করে দৌড়ে পালাতে চাইলে সবুজও তার স্বর্ণের দোকান থেকে এসিড নিয়ে পেছন থেকে নিক্ষেপ করে। এতে তামিমের মাথার পেছনের অংশ, ঘাড় এবং বাম কানে ফুসকা ফড়ে গেছে। স্থানীয়রা তাৎক্ষণিক তামিমের ক্ষত স্থানে প্রচুর পরিমানে পানি ঢেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সবুজকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারী সার্জন ডা. নিবিড় লুৎফুন নাহার জানান, এসিডে তামিমের মাথার পেছনের অংশ, ঘাড় এবং বাম কানে ফুসকা ফড়ে গেছে। হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা চলছে। হোমনা থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, বাজি ধরে লুডু খেলাকে কেন্দ্র করে তামিমের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে। এসিড নিক্ষেপের অভিযোগে স্বর্ণকার সবুজকে গ্রেফতার করা হয়েছে

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর